অন্তরে যার গেরস্থালি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
[কমল প্রিয়বরেষু]
অন্তরে যার গেরস্থালি, সে কোন্ ছলে পালিয়ে থাকে?
জঙ্গলে যায় , কমণ্ডুলু হাতে –
আমায় বুঝিয়ে রাখে এসব পথে কষ্ট ভীষণ,
লোভহীনতার মোরচা দাখিল করতে হবে,
সরলমতি দুই দরজার একপাশে খিল।
এইভাবে বন্ধনে যাবে, রন্ধনে তার কারুকার্য
দেখেই, সবুজ, মূর্ছা গেলে প্রেমের পাথর পরিহার্য!
করেছো যা করতে হবেই,
ঘর ছাড়ানোর মন্ত্র কানে সরলে দাও গরল,
দেখো স্মৃতি তো পশ্চাতে টানেই।
লন্ডভণ্ড করো না, যা আশিরনখই খণ্ড আছে—
ঘাসের মধ্যে জল ছুটেছে, থামবে গিয়ে নদীর কাছে।
কাব্যগ্রন্থ
'কক্সবাজারে সন্ধ্য '
৮ আগস্ট ১৯৮৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।