প্রার্থনা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
তুমি কাছে নাই ব’লে হেরো , সখা , তাই ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ করিছে সবাই । সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে বলিতেছে , ‘ এ জগতে আর কিছু নাই । ‘ নাথ , তুমি একবার এসো হাসিমুখে এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায় — সুখদুঃখ টুটে যাক তব মহাসুখে , যাক আলো-অন্ধকার তোমার প্রভায় । নহিলে ডুবেছি আমি , মরেছি হেথায় , নহিলে ঘুচে...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম
নিবিড়তিমির নিশা, অসীম কান্তার, লক্ষ দিকে লক্ষ জন হইতেছে পার। অন্ধকারে অভিসার, কোন্ পথপানে কার তরে, পান্থ তাহা আপনি না জানে। শুধু মনে হয় চিরজীবনের সুখ এখনি দিবেক দেখা লয়ে হাসিমুখ। কত স্পর্শ কত গন্ধ কত...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রিয়া
শত বার ধিক্ আজি আমারে, সুন্দরী, তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি। তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতে আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে। যখন তোমার ‘পরে পড়ে নি নয়ন জগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন। স্বর্গের অঞ্জন তু...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ)
আজি কোন্ ধন হতে বিশ্ব আমারে কোন্ জনে করে বঞ্চিত তব চরণকমলরতনরেণুকা অন্তরে আছে সঞ্চিত । কত নিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে তবু প্রাণমন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ! আজি কিসের পিপাসা মিটিল ...
রবীন্দ্রনাথ ঠাকুর
বড়ো কাজ নিজে বহে
বড়ো কাজ নিজে বহে আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি, ছোটো দুঃখ যত— বোঝা হয়ে চাপে, প্রাণ করে কণ্ঠাগত। (স্ফুলিঙ্গ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
পদ্মা
হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শত বার। একদিন জনহীন তোমার পুলিনে, গোধূলির শুভলগ্নে হেমন্তের দিনে, সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান তোমারে সঁপিয়াছিনু আমার পরান। অবসানসন্ধ্যালোকে আছিলে সেদিন নতমুখী ব...
রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচয়
একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারি পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ— খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ। ভোরের বেলা আঁধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর— ...
রবীন্দ্রনাথ ঠাকুর
বলো গো বালা, আমারি তুমি
পিলু বলো গো বালা, আমারি তুমি হইবে চিরকাল! অনিয়া দিব চরণতলে যা-কিছু আছে সাগরজলে পৃথিবী-‘পরে আকাশতলে অমূল মণি জাল! শুনি আশার মোহন-রব যা-কিছু ভালো লাগিবে তব আনিয়া দিব, হও গো, যদি আমারি চিরকাল! যেথায় মোরা...
রবীন্দ্রনাথ ঠাকুর
বলিয়াছিনু মামারে
বলিয়াছিনু মামারে– তোমারি ঐ চেহারাখানি কেন গো দিলে আমারে। তখনো আমি জন্মিনি তো, নেহাত ছিনু অপরিচিত, আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে। হাড় ক’খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে। (খাপছাড়া কাব্যগ্রন্থ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষার দিনে
এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায় - এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়।। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার - জগতে কেহ যেন ...
রবীন্দ্রনাথ ঠাকুর
পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি। হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি, চৌদিকে আকাশ তাই দিতেছে ন...
রবীন্দ্রনাথ ঠাকুর