তুমি
তুমি কোন্ কাননের ফুল , তুমি কোন্ গগনের তারা ! তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা ! কবে তুমি গেয়েছিলে , আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি । শুধু মনের মধ্যে জেগে আছে , ঐ নয়নের তারা ।। তুমি কথা কয়ো না , তুমি চেয়ে চলে যাও । এই চাঁদের আলোতে তুমি হেসে...
রবীন্দ্রনাথ ঠাকুর
দানরিক্ত
জলহারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে। বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে। কহে, ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন, নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন। আমি দেখো চিরকাল থ...
রবীন্দ্রনাথ ঠাকুর
দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে– এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি অতি নিবিড় ঘন তিমিরতলে স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া-...
রবীন্দ্রনাথ ঠাকুর
দামিনীর আঁখি কিবা
দামিনীর আঁখি কিবা ধরে জ্বল’ জ্বল’ বিভা কার তরে জ্বলিতেছে কেবা তাহা জানিবে? চারি দিকে খর ধার বাণ ছুটিতেছে তার কার-‘পরে লক্ষ্য তার কেবা অনুমানিবে? তার চেয়ে নলিনীর আঁখিপানে চাহিতে কত ভালো লাগে তাহা কে পা...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুই উপমা
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনোমতে; যে জাতি চলে ন...
রবীন্দ্রনাথ ঠাকুর
দাড়ীশ্বরকে মানত ক’রে
দাড়ীশ্বরকে মানত ক’রে গোঁপ-গাঁ গেল হাবল– স্বপ্নে শেয়ালকাঁটা-পাখি গালে মারল খাবল। দেখতে দেখতে ছাড়ায় দাড়ি ভদ্র সীমার মাত্রা– নাপিত খুঁজতে করল হাবল রাওলপিণ্ডি যাত্রা। উর্দু ভাষায় হাজাম এসে বক্ল আবল-তাবল...
রবীন্দ্রনাথ ঠাকুর
দান
. কাঁকন-জোড়া এনে দিলেম যবে, ভেবেছিলেম, হয়তো খুশি হবে। তুলে তুমি নিলে হাতের 'পরে, ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে, পরেছিলে হয়তো গিয়ে ঘরে - হয়তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে কাঁকন...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুই বন্ধু
মূঢ় পশু ভাষাহীন নির্বাক্হৃদয়, তার সাথে মানবের কোথা পরিচয়! কোন্ আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাতে হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে পথচিহ্ন পড়ে গেছে, আজো চিরদিনে লুপ্ত হয় নাই তাহা, তাই দোঁহে চিনে। সেদিনের ...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখশিখার প্রদীপ জ্বেলে
দুঃখশিখার প্রদীপ জ্বেলে খোঁজো আপন মন, হয়তো সেথা হঠাৎ পাবে চিরকালের ধন। (স্ফুলিঙ্গ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
দাঁয়েদের গিন্নিটি
দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে– সে কেবল পতি সয়; একটু করলে “উহুঁ’ যদি এক রতি সয়! (খাপছাড়া কাব্যগ্রন্থ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
দুর্লভ জন্ম
একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ। পরদিনে এইমত পোহাইবে রাত, জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবেক সংসারের খেলা, সুখে দু:খে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের প...
রবীন্দ্রনাথ ঠাকুর