মূল বিষয়বস্তুতে যান
কবিতা

দেবতার বিদায়

দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে। কহিল কাতরকণ্ঠে “গৃহ মোর নাই এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।” সসংকোচে ভক্তবর কহিলেন তারে, “আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।” সে কহিল, “চলিলাম”—চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দে...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

দ্বারে

একা তুমি নিঃসঙ্গ প্রভাতে, অতীতের দ্বার রুদ্ধ তোমার পশ্চাতে। সেথা হল অবসান বসন্তের সব দান, উৎসবের সব বাতি নিবে গেল রাতে। সেতারের তার হল চুপ, শুষ্কমালা, ভষ্মশেষ দগ্ধ গন্ধধূপ। কবরীর ফুলগুলি ধূলিতে হইল ধূ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

শরতে শিশিরবাতাস লেগে

শরতে শিশিরবাতাস লেগে জল ভ'রে আসে উদাসি মেঘে। বরষন তবু হয় না কেন, ব্যথা নিয়ে চেয়ে রয়েছে যেন। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

ঋষি কবি বলেছেন

পরি দ্যাবা পৃথিবী সদ্য আয়ম্‌ উপাতিষ্ঠে প্রথমজামৃতস্য। --অথর্ববেদ ঋষি কবি বলেছেন-- ঘুরলেন তিনি আকাশ পৃথিবী, শেষকালে এসে দাঁড়ালেন প্রথমজাত অমৃতের সম্মুখে। কে এই প্রথমজাত অমৃত, কী নাম দেব তাকে? তাকেই ব...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

উদ্বোধন

প্রথম যুগের উদয়দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এল যবে প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে শুধায়ে ফিরিল, সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নব সৃষ্টির কবি নবজাগরণ-যুগপ্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে তরু...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

এই মোর সাধ যেন এ জীবনমাঝে

এই মোর সাধ যেন এ জীবনমাঝে তব আনন্দ মহাসংগীতে বাজে। তোমার আকাশ, উদার আলোকধারা, দ্বার ছোটো দেখে ফেরে না যেন গো তারা, ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে অন্তরে মোর নিত্য নূতন সাজে। তব আনন্দ আমার অঙ্গে মনে বাধা যে...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ, তাদের গাছে গায় যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন-করা ভেড়া চরে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের 'পরে নিই তাহা...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

ধরাতল

ছোটো কথা, ছোটো গীত, আজি মনে আসে। চোখে পড়ে যাহা-কিছু হেরি চারি পাশে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কূলে কূলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে, “যাই যাই” নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি ব’লে দেখি ভালোবেসে। তীর ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে– সে তো আজকে নয় সে আজকে নয়। ভুলে গেছি কবে থকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়

একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক। রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ সূর্যনক্ষত্রের সাথে। দূর আকাশের ছায়াপথে যে আলোক আসে নামি’ ধরণীর শ্যামল ললাটে সে তোমার চক্ষু চুম্বি’ তোমারে বেঁধেছে অনুক্ষ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

এবার নীরব করে দাও

এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে। নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে যে তান দিয়ে অবাক কর’ গ্রহশশীরে। যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে, গানের টানে ম...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...