নিজস্ব অন্তরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বনের ভিতর একটি দুটি ঝিনুক এসে নাচে
একটি দুটি ফুল ধরেছে বনের সকল গাছে।
মন ভালো নেই বন ভালো নেই ঝর্না ছিলো ফাঁকা
কোথাও কিছু ভুল হয়েছে আমায় মনে রাখায়।
তাই পৃথিবী যথেষ্ট নয়, যৎসামান্য দিয়ে
আমার চোখের সম্মুখে যায় তক্ষুনি হারিয়ে--
অনেকগুলি পথ রয়েছে একটি সবার জানা
সেই সকলের পথটি ধরে আমার যেতে মানা!
বারণ কেন করে?
মন ভাল নেই,বন ভাল নেই, নিজস্ব অন্তরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।