পঁয়ত্রিশ বছর পর, ঘুরে আসে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অঘ্রাণের দুটি তারা তেমন স্বতন্ত্র নয় তারাদের মতো
নয় দূর, ব্যবধানভরা, শূন্য আকাশে, দুদিকে ...
পৃথিবীর মধ্যবিত্ত ঘরে শুয়ে তারকা দুজন
কথা বলে, একজন জন্মদাতা অন্যটি জাতক
অঘ্রাণে, হেমস্তসূত্রে এসে খেলা করেছে একদা একজন,
আর বাকি খেলা তুলে দেয় অন্যহাতে।
মানুষের আকাঙ্ক্ষার তলে আছে মাছের সাঁতার
আমি জানি, স্বচ্ছ জলে, পিত্তে কফে,
জলজ উদ্ভিদে মাছেদের মন আছে, স্মৃতি আছে, এমারল্ড ঘর
আছে নাকি ? সামাজিক, পারস্পরিক দেখাশোনা
বিয়ে - সাদি, জন্মমৃত্যু ?
তারা দুটি যেমন অঘ্রাণে পঁয়ত্রিশ বছর পর,
ঘুরে আসে, পঁয়ত্রিশ বছর!
কাব্যগ্রন্থ :
‘প্রভু, নষ্ট হয়ে যাই'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।