পাখিওয়ালা বলে এটা কালোরঙ চন্দনা
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
পাখিওয়ালা বলে, “এটা
কালোরঙ চন্দনা।’
পানুলাল হালদার
বলে, “আমি অন্ধ না–
কাক ওটা নিশ্চিত,
হরিনাম ঠোঁটে নাই।’
পাখিওয়ালা বলে, “বুলি
ভালো করে ফোটে নাই–
পারে না বলিতে বাবা,
কাকা নামে বন্দনা।’
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
কালোরঙ চন্দনা।’
পানুলাল হালদার
বলে, “আমি অন্ধ না–
কাক ওটা নিশ্চিত,
হরিনাম ঠোঁটে নাই।’
পাখিওয়ালা বলে, “বুলি
ভালো করে ফোটে নাই–
পারে না বলিতে বাবা,
কাকা নামে বন্দনা।’
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।