প্রয়াস
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জীবন তো তার জীবন নয় যে নিজের জন্য বেঁচে রয়
কর্মের জন্য জন্ম সবার – কর্মেই মানুষ অমর হয়
যদি সূর্য হতে না পারিস তো দীপক হয়ে জ্বলতে থাক
এ জীবন তো তোর নিজের নয়, আছে শতেক লোকের ভাগ
মানুষ যখন হয়েছিস দে মনুষ্যত্বের পরিচয়
দূর হোক দুঃখ-কষ্ট, থামুক মানবতার অবক্ষয়
বিশ্বময় না পারিস তো দে প্রেম ছড়িয়ে হৃদয়ে
জন্ম তোর হবে ধন্য, থাকবি ভবে অমর হয়ে।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।