দাও, কিছু দিয়ে যাও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ছিলে সারাদিন বসে, সন্ধে হলো আর চলে গেলে!
ফিরেছি গভীর রাত্রে, পদাতিক, গুনে-গেথে কড়ি,
এতােক্ষণ বসে থেকে কীভাবে সন্ধ্যায় চলে গেলে?
থাকলে না কেন রাতে , উদ্ভটচেতনে, ভেবে মরি।
চিঠিতে লিখেছো, কিছু এসেছিলে দিতে
নেওয়া তাে হলাে না!
এতাে দীর্ঘ পথ বেয়ে এসেছিলে দিতে
দেওয়া তাে হলাে না!
মনে করি, একদিন মুখােমুখি দেখা হয়ে যাবে।
দেবার-নেবার কথা সসম্ভ্রম রেখেছাে স্বভাবে,
মনে ভাবি,
একদিন মুখােমুখি দেখা হয়ে যাবে।
তখন সন্ন্যাস, তবু তােমার অদেয় কিছু নেই---
আমি ভিখারির হাতে দাঁড়িয়েছি তােমার সম্মুখে,
দাও, কিছু দিয়ে যাও সন্ন্যাসিনী, সামনে গূঢ় পথ!
কাব্যগ্রন্থ -
"আমাকে জাগাও" --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।