একটি কবিতা খুঁজে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কবিতার সুতাে ঐ নাগরিক পলাশের পাংশু জিভ রক্তের মতন
দোলপূর্ণিমার ছাদ ছুঁয়ে দেখে চাঁদ বহুদূর
এবং যা রীতি, ছন্দ, প্রতিমার নিজস্ব গঠন
তাকে করে কাচচূর্ণ, ঘুড়ির প্রকৃতপক্ষ মায়া
এবং কেবলই তার পিছু নেয়, যে নম্র ভাগ্যের
তারাদের রেষারেষি বন্ধ ক'রে
অন্তত বসেছে আপন দুয়ার জুড়ে —শান্তি, সাতমহাল, কবুতর
লক্ষ্মীর স্বজন পেঁচা বেঁচে থাকে রাত্রের মন্থর
সংসারে ধ্বংসের সুতাে অথবা ধনের —মনে ক'রে।
তেমনি কবিতা
তার সুতাে ছাড়ে প্রাজ্ঞ যে-সভায়
তারই কাছাকাছি কোনাে চারুবাক্ ঈশ্বরে আঘাত
করে কাঠুরের অস্ত্র
খরশান, সমস্ত পৃথিবী
দুঃখের মতন ন্যাংটো নেড়িকুত্তো যেন শীতকাতর
পায়ে পায়ে ঘােরে আঠা কবিতার কাদার কাঠামাে —
সুতাে ছেঁড়ে, জুতাের পেরেকে লেগে,
পলাশের মতাে একটি কবিতা খুঁজে মরে কবি শান্ত, মুখ বুজে !
কাব্যগ্রন্থ :
'অস্ত্রের গৌরবহীন একা' ---
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।