সময় হয়েছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সুন্দরের হাত দুটি বেঁধে দাও, সময় হয়েছে।
বাগানে অজস্র ফুল ফুটে আছে
পাতাগুলো ভালো
রং-এর বাহারে তার কোনোটি জমকালো
কেউ সাধাসিধে
সুন্দরের হাত পড়ে অগ্নি ও সমিধে
তার সবই চাই
সে হাত বাড়ায় চারিদিকে
লোলুপ অগ্নির মতো সে হাত বাড়ায় চারিদিকে
হাতে ও জিহ্বায় চাই বাগানের ফুল
গভীর বিষণ্ণ, কালো--মানুষের ভুল
সমস্ত, সমস্ত, সব।
সুন্দরের হাত দুটি বেঁধে দাও, সময় হয়েছে।
*কাব্যগ্রন্থ -- ভাত নেই পাথর রয়েছে ১৯৭৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।