সর্দিকে সোজাসুজি সর্দি ব’লেই বুঝি
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
সর্দিকে সোজাসুজি
সর্দি ব’লেই বুঝি
মেডিকেল বিজ্ঞান না শিখে।
ডাক্তার দেয় শিষ,
টাকা নিয়ে পঁয়ত্রিশ
ভাবনায় গেল ঘুম,
ওষুধের লাগে ধুম,
শঙ্কা লাগালো পারিভাষিকে।
আমি পুরাতন পাপী,
শুনেই কাঁপি,
ডরিনেকো সাদাসিধে ফাঁসিকে।
শূন্য তবিল যবে,
বলে “পাঁচনেই হবে’–
চেতাইল এ ভারতবাসীকে।
নর্স্কে ঠেকিয়ে দূরে
যাই বিক্রমপুরে,
সহায় মিলিল খাঁদুমাসিকে।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
সর্দি ব’লেই বুঝি
মেডিকেল বিজ্ঞান না শিখে।
ডাক্তার দেয় শিষ,
টাকা নিয়ে পঁয়ত্রিশ
ভাবনায় গেল ঘুম,
ওষুধের লাগে ধুম,
শঙ্কা লাগালো পারিভাষিকে।
আমি পুরাতন পাপী,
শুনেই কাঁপি,
ডরিনেকো সাদাসিধে ফাঁসিকে।
শূন্য তবিল যবে,
বলে “পাঁচনেই হবে’–
চেতাইল এ ভারতবাসীকে।
নর্স্কে ঠেকিয়ে দূরে
যাই বিক্রমপুরে,
সহায় মিলিল খাঁদুমাসিকে।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।