কালচিত্র
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
সকাল সকাল সকাল
সূর্যি ওঠে ফুলটা ফোটে
বড় মজার এ কাল।
দুপুর দুপুর দুপুর
বাড়ল বেলা বন্ধ খেলা
বৃষ্টি টাপুর টুপুর ।
বিকেল বিকেল বিকেল
দিনের শেষে কপট হেসে
সন্ধ্যা দেখায় কি খেল!
রাত্রি রাত্রি রাত্রি
শুনশান তাই এখন সবাই
ঘুমের দেশের যাত্রী…
সূর্যি ওঠে ফুলটা ফোটে
বড় মজার এ কাল।
দুপুর দুপুর দুপুর
বাড়ল বেলা বন্ধ খেলা
বৃষ্টি টাপুর টুপুর ।
বিকেল বিকেল বিকেল
দিনের শেষে কপট হেসে
সন্ধ্যা দেখায় কি খেল!
রাত্রি রাত্রি রাত্রি
শুনশান তাই এখন সবাই
ঘুমের দেশের যাত্রী…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।