ভুলে আছো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কেবল অকারণে নিজেরে ভুলে আছো
কেবল অকারণে আমারে ভুলে যাও
দুবার হলো আমি ডেকেছি দ্বারে আসি
তোমার অভিমানও আমারে জানাবে না।
ফুলের বনে ফুল আপনি জাগিতেছে
মরণবেলা আসি নৌকা চাপি ধরে
‘তফাৎ যাও’ হাঁকে পাগল মেহেরালি
তোমার স্তব্ধতা তুমি কি বুঝাবে না ?
অথচ নিশিদিন ছিলাম নদীকুলে
যাত্রী এসেছিলো, বলেছে হবো পার
তোমায়, প্রিয় বলো কেমনে দিতে হবে?
অগ্রন্থিত কবিতা
২৩ . ৩. ১৯৬৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।