বিশ্বকাপের ছড়া
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বিশ্বকাপের জ্বর এসেছে
কাঁথা না হয় কম্বল দে
কাঁথামুড়েই দেখবো খেলা
তোরা না হয় ঘুমিয়ে নে।
খেলা এখন শেষ ষোলতে
ক’টা দিনই বাকি আর
বিশ্বকাপ কি পাড়ার খেলা
ফিরে আসবে প্রতিবার।
এখন খেলা জমছে ভারি
সব খেলাই জমজমাট
নক আউটের পর্বে কত
সেরা ই হবে কুপকাৎ।
স্নায়ুর চাপের বিশ্ব কাপে
শেষ হাসিটা হাসবে কে
ধৈর্য-কৌশল, মেজাজ-মর্জি
বশে রাখতে পারবে যে।
চায়ের কাপে বইছে ঝড়
কে জিতবে বিশ্বকাপ
যে ই খেলবে সব সেরাটা
তার হাতে কাপ শোভা পাক।
কাঁথা না হয় কম্বল দে
কাঁথামুড়েই দেখবো খেলা
তোরা না হয় ঘুমিয়ে নে।
খেলা এখন শেষ ষোলতে
ক’টা দিনই বাকি আর
বিশ্বকাপ কি পাড়ার খেলা
ফিরে আসবে প্রতিবার।
এখন খেলা জমছে ভারি
সব খেলাই জমজমাট
নক আউটের পর্বে কত
সেরা ই হবে কুপকাৎ।
স্নায়ুর চাপের বিশ্ব কাপে
শেষ হাসিটা হাসবে কে
ধৈর্য-কৌশল, মেজাজ-মর্জি
বশে রাখতে পারবে যে।
চায়ের কাপে বইছে ঝড়
কে জিতবে বিশ্বকাপ
যে ই খেলবে সব সেরাটা
তার হাতে কাপ শোভা পাক।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।