আত্মীয়তা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
মুখরা মেদিনী যবে মৌনী হয়ে আসে,
সন্ধ্যা অন্ধকার নামি বনান্তের পাশে
ধীরে ধীরে ঘিরে বিশ্ব তিমির অঞ্চলে,-
আঁখি মোর তারি তরে ভরি আসে জলে।
গুরু গুরু মেঘ গর্জে ধ্বনিত ধরণী,
ঝর ঝর ঝরে ধারা নিরন্তর-ধ্বনি,
তারি মাঝে কি ভাবিয়া-জানি না কেমনে
বারবার তার কথা কেন পড়ে মনে!
বুঝি না রহস্য-অন্ধ সন্ধ্যার কী মানে;
বৃষ্টি কী বলিতে চায় তাই বা কে জানে?
শুধু জানি বৃষ্টি সাথে কেঁদে উঠে বুক!
সন্ধ্যা-অন্ধকার আর বর্ষা-বারিধার-
এরা কি মনের কথা আমার প্রিয়ার?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।