ভয়ে-ভয়ে
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
বলা তো যায় না, যা দিনকাল পড়েছে !
আমার বুক কবুতরের বুকের মত কাঁপে,
পাছে তোমায় আড়াল করে কেহ---,
তাই চোখের সামনে রাখি তোমার দেহ ।
তোমার জন্য ছেড়েছি বিদেশ-যাওয়া,
বলা তো যায় না, যা দিনকাল পড়েছে,
অন্য কবি এসে যদি ভজায় তোমার মন---,
কেউ যদি লুট করে নেয় আমার সুন্দরবন ।
আকাশে যখন সিঁদুরে-মেঘ জমে,
ঘর পোড়া গাই অগ্নি ভেবে তাকে
ভয়ে যেমন কষ্ট পেতে থাকে----,
আমিও ঠিক ওরকমই ভয় পাই,
যদি দেখি আমার ঘরের ভিতরে তুমি নাই ।
(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, 1995)
আমার বুক কবুতরের বুকের মত কাঁপে,
পাছে তোমায় আড়াল করে কেহ---,
তাই চোখের সামনে রাখি তোমার দেহ ।
তোমার জন্য ছেড়েছি বিদেশ-যাওয়া,
বলা তো যায় না, যা দিনকাল পড়েছে,
অন্য কবি এসে যদি ভজায় তোমার মন---,
কেউ যদি লুট করে নেয় আমার সুন্দরবন ।
আকাশে যখন সিঁদুরে-মেঘ জমে,
ঘর পোড়া গাই অগ্নি ভেবে তাকে
ভয়ে যেমন কষ্ট পেতে থাকে----,
আমিও ঠিক ওরকমই ভয় পাই,
যদি দেখি আমার ঘরের ভিতরে তুমি নাই ।
(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, 1995)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।