শোনো শোনো মোনাজাত
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত।
দিওতৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত॥
মাঠে সোনার ফসল দিও
গৃহ-ভরা বন্ধু প্রিয়,
(আমার) হৃদয়-ভরা শান্তি দিও
সেই ত আমার আবহায়াত॥
আমায় দিয়ে কারও ক্ষতি হয় না যেন দুনিয়ায়।
আমি কারুর ভয় না করি; মোরেও কেহ ভয় না পায়।
(যবে)মসজিদে যাই তোমার টানে
(যেন)মন নাহি ধায় দুনিয়া-পানে,
(আমি)ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত॥
(বন-গীতি)
দিওতৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত॥
মাঠে সোনার ফসল দিও
গৃহ-ভরা বন্ধু প্রিয়,
(আমার) হৃদয়-ভরা শান্তি দিও
সেই ত আমার আবহায়াত॥
আমায় দিয়ে কারও ক্ষতি হয় না যেন দুনিয়ায়।
আমি কারুর ভয় না করি; মোরেও কেহ ভয় না পায়।
(যবে)মসজিদে যাই তোমার টানে
(যেন)মন নাহি ধায় দুনিয়া-পানে,
(আমি)ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত॥
(বন-গীতি)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।