আত্মজাহির
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
ইদানীং হয়ে উঠেছি বেশ পন্ডিতম্মন্য
আত্মজাহিরে অতি ব্যস্ত আমি প্রতিমুহূর্ত
মিটিং মিছিলে আমি আজ প্রদ্যোতিত মূর্ধ
মোর অনাহুত পদাঙ্ক আর ধূলোয় ধন্য
কত অনুন্নত,অজ্ঞাত, অখ্যাত লোকারণ্য
দোকান,রাস্তাঘাট,বাস-স্টপ,খেলার মাঠ
উঠোন,উনুন আর কুঁড়েঘরের চৌকাঠ
সর্বত্র আমি-ই আলোচ্য,সর্বত্রই অনন্য।
আত্মজাহিরে অতি ব্যস্ত আমি প্রতিমুহূর্ত
মিটিং মিছিলে আমি আজ প্রদ্যোতিত মূর্ধ
মোর অনাহুত পদাঙ্ক আর ধূলোয় ধন্য
কত অনুন্নত,অজ্ঞাত, অখ্যাত লোকারণ্য
দোকান,রাস্তাঘাট,বাস-স্টপ,খেলার মাঠ
উঠোন,উনুন আর কুঁড়েঘরের চৌকাঠ
সর্বত্র আমি-ই আলোচ্য,সর্বত্রই অনন্য।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।