আসতে পারে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
খুব সহজেই আসতে পারে কাছে
ওই, যা কিছু – বুকের ভিতর আলগা হয়ে আছে ।
পাতার ফাঁকে উঠছে শামুক, শিকড় কাটে উই
আমার মতন একলা মানুষ দুখান হয়ে শুই ।
চোখের পাতা বন্ধ, -- কেবল একটি – দুটি নাচে
খুব সহজেই আসতে পারে কাছে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।