স্মৃতির ভিতর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
স্মৃতির ভিতর এক বাটি জল
জলের মধ্য গুবরে পোকা
আমায় দেখায় অন্ধ অগ্নি
ফুল ফোটাচ্ছে থোকায় থোকায়।
বৃষ্টি কোথাও পড়ছে আগাম
বৃষ্টি কোথাও পড়ছে পিছে
ছন্দমুখে বন্ধ দুয়ার
ডাক দিয়েছো মিছে মিছেই॥
কাব্যগ্রন্থ --
'এই তো মর্মর মূর্তি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।