আমরা কোথায় এখন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ
এপার-ওপার পুড়ছে নীল আগুনে, নদীতে ঢেউ
বলো, জোয়ার আছে? এ–এ মাঝি, জোয়ার আছে?
পাল ছিঁড়ে আজ চল না সবাই চল না মাঝি পারের কাছে
এ-এ চল না পারের কাছে
ভয় কি আগুনে ঢেউ...?
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ
যদি জানতে পারি ই-ই
কেউ কখনো ফিরবো না আর আপন বাড়ি
শুধু চলবো সোজা আ-আ
দুষ্মনি, কে জ্বাললো আগুন তাকেই খোঁজা
আমরা ফিরিয়ে আনি তবু
ঝড়-ভাঙা ঘর ভরে শান্তি আলোর বাণী
ভয়ে দৌড়বে ফেউ
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ।
"অগ্রন্থিত কবিতা"
গান --- ১৯৭০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।