বন-গীতি
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
তেতে যখন উঠছে কোঠা, যায় না ঘরে টেকা,
তখন উচিত বেরিয়ে পড়া 'দুই-প্রাণীতে-একা'।
চোরাই সোহাগ বেঁটে নেওয়া নয়কো নেহাত মন্দ,
বনের ভিতর ঘনায় যখন অল্-বোখারার গন্ধ।
সূয্যি মামার পাইকগুলো বাইরে বিষম খুঁজচে, পালিয়ে-ফেরা ফেরার দুটোর দুষ্টুমিটা বুঝ্চে!
ঝোপের খোপে কুলফি হাওয়া দিচ্চে হেথা জুড়িয়ে,
দুষ্টু দুটো পাড়ছে গাছের নিচ্চে তলার কুড়িয়ে।
দিনটা যখন যাচ্চে ভালো যায় সে ঘোড়া ছুটিয়ে,
দীর্ঘ ঘন ঘাসের রাশে পড়ল কে ওই লুটিয়ে?
নুইয়ে-পড়া তৃণ আবার দাঁড়ায় ঘন সার দিয়ে,
কিচ্ছু দেখা যায় না গো আর আঁধার বনের ধার দিয়ে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।