তোমায় আমি ভোগ করেছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শুনেছি খুব অসুখ তোমার,
শুনেছি খুব যাবার সময় তোমার কাছের
একটু-আধটু প্রেম-নিবেদন করবে পাছে
তাই বলেছি, বয়ঃসন্ধি।
তাই বলেছি শক্ত গাছের, কাছেই ছিলে,
এতই নতুন, বলেছি তাই বয়ঃসন্ধি।
জানতে না তো ভালোবাসার শেষ করেছি
সারা সকাল দুপুর এবং অবশ্যও
সন্ধ্যার ও-মন্দিরে তোমায় সহস্রবার
আমি বিপুল ভোগ করেছি। তোমায় বিনা…
কিন্তু, এতো কেউ জানে না
তোমায় আমি ভোগ করেছি, তোমায় বিনা…
কাব্যগ্রন্থ ---
-বিষের মধ্যে সমস্ত শোক
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।