মৃত্যুর বিষয়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হত্যা করে আমাকে পাথরে
অথচ কোলের কাছে ঝর্না ছিলাে, মায়াকাননের
ফুল ছিলাে ফুটে, ছিলাে করপুটে পাগল শিকড়
যা ধরে এ-দেহ-প্রাণ আবার বাতাস নিয়ে সংসার সাজাবে
ভেবেছিলাে এই হাসি, শিশুমুখ, ফুল ফুটে-ওঠা
আরাে কিছুকাল ধরে দেখে যাবে, ভেবেছিলাে এই সুন্দর
সহাস্য সব মানুষের ভালােবাসা পেয়ে, সুখী হবে--
ভেবেছিলাে শুধু এই নরম মাটির মধ্যে হাত গুজে প্রাথনা জানাতে
কে জানাবে? এই আমি, যে পাথরে শুয়ে
মৃত্যুর বিষয়ে কিছু কথা বলে যাবে।
কাব্যগ্রন্থ --
ভালোবেসে ধুলোয় নেমেছি
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।