আশা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ভাষায় কবে ভাবের কুড়ি ফুটবে ফুলের মতন-_ আশায় তারি আছি ;
অফুটন্ত অশোক-কুঞ্জে বীণাপাণির পায়ের
পরশ খানি যাচি।
বেণুর রন্ধ্রে বায়ুর মতন বাণীর সুধাবাণী
ফুটবে আমায় কবে-_
চিত্তকুহর পূর্ণ করে বাজবে বাঁশি আমার
উদার মধুর রবে?
নিভানো মোর জীবন দীপে জ্বলবে কবে আলো
তারি আপন হাতে__
বিস্তৃত এ বিশ্বপুথির সকল লেখারেখা
উঠবে ফুটে যাতে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।