দুঃখের আঁধার রাতে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চোখের নিচে ধরে রাখতে পাংশু মুখচ্ছবি
যেন নবীন আলাে হয় না, দোলায় না মন চতুর্দিকে
এই পুরানাে দরজা বন্ধ, ঘরও বন্ধ আনন্দ হে
পিছনে দ্যাখাে সুখে ছিলাম কী উজ্জ্বল সে মুখচ্ছবি।
বুকের নিচে মৃদু দুলছে শােকার্ত দিন শােকার্ত রাত
পােড়ােবাড়ির মতন নীরব শােনা যায় না শােনা যায় না স্মৃতির সুখী ভ্রমর
আহা বলছে কথা কানে–কানে
ভুলে যাও সে হারানাে গান, চিরকাল কেউ দুঃখ পায় না।
কাব্যগ্রন্থ —
'হে প্রেম হে নৈঃশব্দ'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।