চিঠি লিখি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিরুত্তর, তবু চিঠি লিখি
পাটনায় চন্দ্রের তাপে বাতায়ন সরে যায় বেগে
লোলুপ বসন্ত নয় জু-গার্ডেনে
ইন্দ্রিয় অপার
পোস্টম্যান বহে তারই ভার
নতুবা চিঠির চাপে ক্লীব হতো কবিতারচনা।
চন্দ্রের দারুণ স্তব তোমারে কি করে না অসুখী ?
নিরুত্তর, তবু চিঠি লিখি
পোস্টম্যান বহে তারই ভার
বস্তুত শঙ্কার
কথা মনে এসে যায়, আছো ভালো, আছো কি বেদনে?
২২.৩.১৯৬৩
অগ্রন্থিত শক্তি চট্টোপাধ্যায়
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।