এখনো নিঃসঙ্গ কেন?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখনো নিঃসঙ্গ কেন ভিড়ের মাঝখানে?
ভিড় তো তোমাকে চায়, অরণ্যও চায়।
সেখানে কি একটি গাছ একা থাকে, অবসন্ন থাকে?
বোঝো এ-থাকার মানে ভিড়ের ভিতরে?
বোঝো কিছু— এরই নাম অসুস্থতা, হলুদ অসুখ,
এর থেকে পরিত্রাণ পেতে গেলে ভিড়ে যেতে হবে,
গিয়ে থাকতে হবে মিলেমিশে সেই ভিড়েরই মতন—
যাবে নাকি?
এখনো নিঃসঙ্গ থাকবে ভিড়ের মাঝখানে!
ভিড় তো তোমাকে চায়, অরণ্যও চায় —
যাবে নাকি?
কাব্যগ্রন্থ
'কোথাকার তরবারি কোথায় রেখেছ'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।