পৃথিবীর রূপ
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জীবনের কলতানে দেখেছি আকাশ
হেথা মোর বেঁচে থাকা মানব অভ্যাস,
আপন পরিমণ্ডলে নিশ্বাসে হাজার
আরো দেখে যেতে চাই অনন্ত অপার।
বাঁচিয়ে রাখা দেহতে মনের তুষ্টতা
যুগ যুগ মিলনেতে প্রেমের মুগ্ধতা
পাল তুলে ঘুরি ফিরি প্রানের বিভোরে
শান্তির ঘুম ঘুমাই ‘সিনি’র অন্তরে।
কান্না হাসি সুখ স্বপ্ন জীবনের আশা
রাস্তাটা চলছে বেশ সময়ের পাশা,
পরিক্রমণে আলোর যোজন পথিক
গাছ পাখি ফুল ফল মুখর সার্বিক;
মিশে যাই রোজ আমি ইহাদের ভিড়ে
পৃথিবীর রূপ খুঁজি জাগতিক নীড়ে।।
হেথা মোর বেঁচে থাকা মানব অভ্যাস,
আপন পরিমণ্ডলে নিশ্বাসে হাজার
আরো দেখে যেতে চাই অনন্ত অপার।
বাঁচিয়ে রাখা দেহতে মনের তুষ্টতা
যুগ যুগ মিলনেতে প্রেমের মুগ্ধতা
পাল তুলে ঘুরি ফিরি প্রানের বিভোরে
শান্তির ঘুম ঘুমাই ‘সিনি’র অন্তরে।
কান্না হাসি সুখ স্বপ্ন জীবনের আশা
রাস্তাটা চলছে বেশ সময়ের পাশা,
পরিক্রমণে আলোর যোজন পথিক
গাছ পাখি ফুল ফল মুখর সার্বিক;
মিশে যাই রোজ আমি ইহাদের ভিড়ে
পৃথিবীর রূপ খুঁজি জাগতিক নীড়ে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।