মূল বিষয়বস্তুতে যান

হেলাল হাফিজ এর রচনাবলি

নিখুঁত স্ট্র্যাটেজি

পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে নদীর উল্টো জলে সাঁতার দিয়েছিলাম । পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে একদিন যৌবনের শৈশবেই যৌবনকে বাজি ধরে জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম । শরীরের ...

হেলাল হাফিজ

অস্ত্র সমর্পণ

মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার । নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে । বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে, বারবার কতোবার । মনে আছে, আমার জ্বালার বুক তোমার ...

হেলাল হাফিজ

দেয়াল

আমি না, আমারও না, এ দেয়াল তোমার রচনা । এখন ভাঙ্গার টানে বান বুঝি ডেকেছে অন্তরে ! না না, থিতু হও, যেভাবে আড়ালে আছো দেয়ালের ওই পাশে ওইভাবে নিরুদ্দেশ রও, কখনও নাজুক মন উতলা উন্মুখ হলে আমাকে উদ্দেশ করে ...

হেলাল হাফিজ

তীর্থ

কেন নাড়া দিলে? নাড়ালেই নড়ে না অনেক কিছু তবু কেন এমন নাড়ালে? পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার তাকে কেন একমাস শ্রাবণ দেখালে! এক ওভাবে নাড়ালে? যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরে কেন তাকে সেটুকু না...

হেলাল হাফিজ

অমিমাংসিত সন্ধি

তোমাকে শুধু তোমাকে চাই, পাবো? পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো অপূর্ণতায় নষ্টে-কষ্টে গেলো এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এ...

হেলাল হাফিজ

দুঃসময়ে আমার যৌবন

মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই । রচনাকাল - ১৪/০২/১৯৭১ ইং বই - যে জলে আগুন ...

হেলাল হাফিজ

ইদানিং জীবন যাপন

আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা, গোল স্টেডিয়াম ...

হেলাল হাফিজ

জয়

তোমাকে শোনাবো এক পরাজিত মানুষের বিজয় কাহিনি ! (কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্রণ : জানুয়ারী ২০২১। )...

হেলাল হাফিজ

আমার কী এসে যাবে

আমি কি নিজেই কোন দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ? নাকি বাধ্যতামূলক আজ আমার প্রস্থান, তবে কি বিজয়ী হবে সভ্যতার অশ্লীল স্লোগান? আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে নীল নীল বনভূমি ভেতরে জন্মালে কেউ কে...

হেলাল হাফিজ

ধ্রুবতারা

তোমার সুন্দরে পুড়ে অঙ্গার হয়েছি ! ভেবো না লক্ষ্মীটি, না কেঁদে বরং তুমি কুলকুল নদী হয়ে যাও, তোমার পবিত্র জলে স্নান করে শুদ্ধ ও শীতল হবো, তারপর মিলেমিশে যুগল উল্লাসে, শ্রমে প্রণয়ের মনোরম আশ্রম বানা...

হেলাল হাফিজ

নিরাশ্রয় পাঁচটি আঙুল

নিরাশ্রয় পাঁচটি আঙুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও, এ আঙুল ছলনা জানে না । একবার তোমার নোলক, দুল, হাতে চুড়ি কটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলে বুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজে না । একদিন একটি বেহালা নিজেক...

হেলাল হাফিজ

অনির্ণীত নারী

নারী কি নদীর মতো নারী কি পুতুল, নারী কি নীড়ের নাম টবে ভুল ফুল। নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমীলিত নীলা। ১৫.৬.৮০ কাব্য গ্রন্থঃ- যে জলে আগুন জ্বলে...

হেলাল হাফিজ

অচল প্রেমের পদ্য

০১- “অচল প্রেমের পদ্য” আছি। বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি, মনে ও মগজে গুন্‌ গুন্‌ করে প্রণয়ের মৌমাছি। ০২- “অচল প্রেমের পদ্য” কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,- ‘চলো যেদিকে দুচো...

হেলাল হাফিজ

আপনি

আপনি আমার এক জীবনের যাবতীয় সব, আপনি আমার নীরবতার গোপন কলরব।...

হেলাল হাফিজ

আছি

. আছি । বড্ড জানান দিতে ইচ্ছে করে, _ আছি, মনে ও মগজে গুন্ গুন্ করে প্রণয়ের মৌমাছি। (কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্র...

হেলাল হাফিজ

অন্যরকম সংসার

এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো আবার আমার যুদ্ধে খেলার সময় হলো এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাবো এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরি হবে । হয় তো দু'জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো তবুও আমি যুদ্ধে ...

হেলাল হাফিজ

অহংকার

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো খুলে রেখেছিলাম অর্গল, আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা তুমি শুধু দেখেছো অনল। তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে ফ্রিজ শটে স্থির হয়ে আছি, তুমি দিয়েছিলে কথা, অপারগতার ...

হেলাল হাফিজ

অশ্লীল সভ্যতা

নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না ! ২৮.৬.৮০ কাব্যগ্রন্থঃ- যে জলে আগুন জ্বলে...

হেলাল হাফিজ

খাল

আমি কোনো পোষা পাখি নাকি? যেমন শেখাবে বুলি সেভাবেই ঠোঁট নেড়ে যাবো, অথবা প্রত্যহ মনোরঞ্জনের গান ব্যাকুল আগ্রহে গেয়ে অনুগত ভঙ্গিমায় অনুকূলে খেলাবো আকাশ, আমি কোনো সে রকম পোষা পাখি নাকি? আমার তেমন কিছু বাণ...

হেলাল হাফিজ

ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো । ইচ্ছে ছিলো সুনিপুণ মেকআপ-ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো, তিমিরের সারাবেলা পৌরুষের...

হেলাল হাফিজ

আমার সকল আয়োজন

আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে? কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন, দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই, আছে শুধু বিষাদের গহীন বিস্তার...

হেলাল হাফিজ

একটি পতাকা পেলে

কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,—'পেয়েছি, পেয়েছি'। কথা ছিলো একটি ...

হেলাল হাফিজ

নাম ভূমিকায়

তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে। আমি মানুষের ব্যকরণ জীবনের পুষ্পিত বিজ্ঞান আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে তাকালেই চিনবে আমাকে। আমাকে না চেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সে...

হেলাল হাফিজ

ডাকাত

তুমি কে হ? সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে তুমি কে হে? তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে। আম...

হেলাল হাফিজ

পরানের পাখি

পরানের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতোদিন খুঁটে খুঁটে...

হেলাল হাফিজ

তুমি ডাক দিলে

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল, কতো হুলুস্থূল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছুবো পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব পথে এতোটুকু দেরিও কর...

হেলাল হাফিজ

নেত্রকোনা

কতো দিন তোমাকে দেখি না তুমি ভালো আছো? সুখে আছো? বোন নেত্রকোনা। আমাকে কি চিনতে পেরেছো? আমি ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্মীয় আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো, তারপর কী থেকে কী হলো আভাইগা কপাল শুধু...

হেলাল হাফিজ

অগ্ন্যুৎসব

ছিল তা এক অগ্ন্যুৎসব, সেদিন আমি সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে রক্ত ঋণে স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিলো না জন্মভূমি সেদিন তোমার সতীন ছিলো । আজকে আবার জীব...

হেলাল হাফিজ

অবেলার খেলা

প্লিজ, অবেলায় তরঙ্গ তুলিয়া রঙ্গে ভঙ্গ দিও না ওগো, বাঁচিবো না মরিয়া যাইবো আমি মরণের আগে।...

হেলাল হাফিজ

কবিতার কসম খেলাম

আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে...

হেলাল হাফিজ

ক্যাকটাস

দারুণ আলাদা একা অভিমানী এই ক্যাকটাস। যেন কোন বোবা রমণীর সখী ছিলো দীর্ঘকাল কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল এরকম ভাব-ভঙ্গি তার। ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে...

হেলাল হাফিজ

ঘুড়ি

সুতো ছিঁড়ে তুমি গোটালে নাটাই আমি তো কাঙ্গাল ঘুড়ি, বৈরী বাতাসে কী আশ্চর্য একা একা আজও উড়ি!...

হেলাল হাফিজ

উপসংহার

আমার যত শুভ্রতা সব দেবো, আমি নিপুণ ব্লটিং পেপার সব কালিমা, সকল ব্যথা ক্ষত শুষেই নেবো। ২৪.৭.৮০ কাব্যগ্রন্থঃ- যে জলে আগুন জ্বলে...

হেলাল হাফিজ

উৎসর্গ

আমার কবিতা আমি দিয়ে যাবো আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা? কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন? কবিতা তো অবিকল মানুষের...

হেলাল হাফিজ

কবুতর

প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না, থাকলো কথার কবুতর কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এব...

হেলাল হাফিজ

কবি ও কবিতা

কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন, যেমন যত্নে রাখে তীর জেনে-শুনে সব জল ভয়াল নদীর। সর্বভূক এ কবিতা কবির প্রভাত খায় দুপুর সন্ধ্যা খায়, ...

হেলাল হাফিজ

কৃষ্ণপক্ষ

আমিতো কাচের নই তবুও চৌচির হয়ে গেছি ! (কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্রণ : জানুয়ারী ২০২১। )...

হেলাল হাফিজ

ওড়না

তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ । (কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্রণ : জানুয়ারী ২০২১। )...

হেলাল হাফিজ

কে

বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে, দুর্বিনীত ধ্রুপদী টংকার তুলে লন্ডভন্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে, পথে প্রচলিত রীতি-নীতি কিচ্ছু মানে না। আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি। এমন অনমনীয় পৃথক ভ্রমণ...

হেলাল হাফিজ

কোমল কংক্রিট

জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কী দিয়ে মুছবে বলো আগুনের জল। ১৫.১১.৮০ কাব্যগ্রন্থ-যে জলে আগুন জ্বলে...

হেলাল হাফিজ

খাটো কবিতা

কে আছেন ? দয়া করে আকাশকে একটু বলেন, --- সে সামান্য উপরে উঠুক, আমি দাঁড়াতে পারছি না । (কবিতা সংকলন গ্রন্থ : কবিতা একানব্বই, প্রকাশকাল : সানন্দ প্রকাশ, ফেব্রুয়ারি ১৯৯২)...

হেলাল হাফিজ

ঘরোয়া রাজনীতি

ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো। ১৬.২.৮৪ কাব্যগ্র...

হেলাল হাফিজ

তৃষ্ণা

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ...

হেলাল হাফিজ

তাবিজ

এ কেমন তাবিজ করছো সোনা ব্যথাতো কমে না বিষ নামে না, নামে না।...

হেলাল হাফিজ

থুতু

থুতুও অমৃত হয় চুম্বকীয় চিকন চুম্বনে।...

হেলাল হাফিজ

তোমাকেই চাই

আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বেপথে যখন তখন। আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি, কথার সাথে আমার এখন তুমুল খেল...

হেলাল হাফিজ

ঢেউ

বিনা জলে, বিনা সমীরণে দেখো দেখো কত ঢেউ কটিদেশে, মনে! (কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্রণ : জানুয়ারী ২০২১। )...

হেলাল হাফিজ

দুঃখের আরেক নাম

আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী। অলৌকিক কিছু নয়, নিতান্তই মানবিক যাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার। আমাকে উদ্ধার করো পাপ থেকে, পঙ্কিলতা থেকে, নিশ্চিত পতন থেকে। নারী তুমি আমার ভি...

হেলাল হাফিজ

নিষিদ্ধ সম্পাদকীয়

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় । মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় । সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে...

হেলাল হাফিজ

নীল খাম

আমারে কান্দাইয়া তুমি কতোখানি সুখী অইছো একদিন আইয়া কইয়া যাইও।...

হেলাল হাফিজ

Loading...