এলাহাবাদের যুদ্ধ
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
প্রয়াগেতে ছিল যত, সিফারের দল।
একেবারে সকলেতে, হল হতবল ।।
অধিকার করেছিল তরণীর সেতু।
হয়েছে তাদের তায় মরণের হেতু।।
ঝুসিঘাটে ঘুষি খেয়ে মারা যায় প্রাণে।
ছারখার হইয়াছে অনলের বাণে।।
এখন গোরার মুখে এইমাত্র কথা।
প্রয়াগে মুড়ায়ে মাথা, যাও যথা তথা ৷
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।