প্রকৃতির কাছে ফেরো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
প্রকৃতির কাছে ফেরো,মানুষ যেভাবে
ঘাস খায় রোজ, কিছু শস্তা বলে, স্বাস্থ্যকর বলে তুমিও
সেভাবে ফেরো ঘাসের গুচ্ছের
ভিতরে পা মেলে বসো,লোভে-তাপে সবুজ নরম
করো ঘাস, নুন খাও
অবশ্য পৃথিবী ভারি নোনা —
রক্তে অশ্রুজলে আর হাড়ে-চুনে যথেষ্ট আমিষ!
প্রকৃতির কাছে ফেরো, মানুষ যেভাবে
শূন্য ভালোবাসা থেকে কাছে ফেরে সম্পূর্ণ কলসে —
তৃষ্ণা থাকা ভালো, কিন্তু তাতে যদি সমুদ্র শুকায়
কিছুতেই ভালো নয়;কিংবা হিংস্র টুটি টিপে-ধরা
এসব, ঘটনা আজো পৃথিবীতে ঘটে আখছারই।
যে বলে বিরুদ্ধে তার,সে বিষণ্ণ বিশ্বাসঘাতক
শাস্তি তার মৃত্যু, মানে রক্তখাওয়া, তপ্ত মাংস
খাওয়া...
অথচ,যা পুষ্টি ঘাসে, শান্তি ও সন্ন্যাস বিসর্জন
জানে তা সকলে, শুধু কাজ করে পেতে খাদ্য বিষ!
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
' পাড়ের কাঁথা মাটির বাড়ি ' ১৯৭১
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।