শীত আসছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আকাশে তৈরি হচ্ছে পেঁজা তুলার লেপ
আসছে শীত, আমলকি পাতায় লাগছে হাওয়া
পাতা ঝরছে, তুলাের হাওয়ায় বিদ্যুৎ, বিদ্যুতের কশাঘাত,
আঙুলে ছুঁচ উঠছে নামছে
কাঁথা শেলাই করছে জলের মধ্যে পানকৌড়ি
জলে তেমন জোর নেই, জলের মুখ ছুঁচোলাে
গায়ে বিঁধছে, গা যাচ্ছে কালিয়ে, গায়ের
আদরের জন্যেই এই লেপ, ছড়ানাে তুলাের মেঘ
এই আকাশ, আবহাওয়া, এই মায়া মমতার কথা
এই ধরাবাঁধা ঘামশূন্য জীবন, নুন নেই, পান্তা ফুরিয়েছে কথা কী ?
কথার অপর নাম গাছগাছালি প্রকৃতি
কথার নাম ভালােবাসা, কথার নাম কবুতর
কথা বড়াে কানে বাজে, তার বাহানা আকাশ ভর্তি আকাশে তৈরি হচ্ছে
পেঁজা তুলাের লেপ
শীত আসছে।
কাব্যগ্রন্থঃ
"জ্বলন্ত রুমাল"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।