মুগ্ধ প্রণয়
এই কবিতাটি লিখেছেন কামিনি রায় · ১ মিনিট পড়ার সময় ·
সে কি কথা---যারে চেয়েছিলে পাও নাই সন্ধান তাহার?
কারে বলে' কার গলে দিলে প্রণয়ের পারিজাত হার?
মুগ্ধ নর ; আঁখি ছলে মন; কল্পনা সে বাস্তবের ছায় ;
চারু মূর্তি করিয়া গঠন, শিল্পী ভাল বেসেছিলে তায় |
স্বরচিত প্রতিমার তরে উন্মত্ত হইল যবে প্রাণ,
দেবতারে কহিল কাতরে--- পাষাণে জীবন কর দান |
প্রেমময় বিধাতার বরে সে বাসনা পূর্ণ হ'ল তার---
অনুভূতি কঠোর প্রস্তরে, প্রতিমায় জীবন সঞ্চার |
পাষাণের প্রতিমাটি যবে প্রাণময়ী নারীরূপ ধরে,
নারী তবে পাবে না কি তবে দেবী হ'তে বিধাতার বরে?

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।