মন্দিরে কে জেগে আছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মন্দিরে কে জেগে আছে একা
দেবতা, না মানুষ— দুজনই?
মন্দিরের বাহিরে চাতালে,
হিমঘুমে অসংখ্য মানুষ ।
হাঁড়িকাঠ, খাঁড়া ও জহ্লাদ
জেগে আছে মন্দিরে মন্দিরে
রক্তের বিষণ্ণ ধারাগুলি
মিশে গেছে ধুলোতে-বালিতে।
মন্দিরে কে জেগে আছে একা,
দেবতা না মানুষ — দুজনই?
কাব্যগ্রন্থ --
'আমি চলে যেতে পারি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।