চতুর্দশপদী কবিতাবলী - ২৩
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আবার জ্যোৎস্নায় ফিরে আসিব কি, আরাে একবার
জ্যোৎস্নায়, আঁধারে নয় — অবাস্তব রুপালি জ্যোৎস্নায়
আবার আসিব ফিরে? মনে পড়ে, মােটে সত্য নয়
এমন মিথ্যারে ভালােবাসিতাম দীর্ঘকাল ধরে।
সেই ভালাে হতাে যদি কোনােদিন নিবিড় আঁধার
আমারে দিতাে না দেখা আশিখর কলঙ্কালিম্পন
স্পর্শ না করেই শুধু যেতাে দূরে, অনাক্রমণীয়,
ক্ষতি কি অর্শাতাে খুব, যে সশস্ক পূর্ণতা পাবার?
এখন আঁধারে আমি, বস্তুত গাধার পাদদেশে
শুয়ে আছি, শঙ্কাহীন, ধর্মলােভী - ব্যয়ের অতীত
অথচ সত্যের মতাে উপদ্রব পাবাে সুবিন্যাসে
জ্যোৎস্নায় ফিরব না হে, জ্যোৎস্নায় বিক্ষত দিবানিশি
আবার চাপল্যবাশি ভাসাতে কি সময় যাবে না?
হয়তাে ফিরিয়া ভালাে লাগিবে না এই বঙ্গভূমি!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।