ঘট থেকে জল পড়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেন ঘট থেকে জল,
ঘট কাত হলে,
সেইমতো শব্দ পড়ে অর্থবহ ঘরে বারান্দায়,---
পরতে পরতে জমে একবার পদ্য হয়ে ওঠে।
জল পড়ে আঁকা বাঁকা
জল পড়ে ধারাবাহিকতা
মেনে, জলশব্দ পড়ে ঘরে বারান্দায়,----
হলুদ পাতায়
হলুদ পাতাকে করে জলে ভিজে ঐকিক,
স্বাধীন।
প্রতিক্ষণ, ১৯৯০
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।