তােমার জামা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নূতন একটি জামায় আমি ঢেকেছিলাম দেহ
চারিদিকেই প্রবল সন্দেহ —
ঐ জামাটি তেমন নূতন নয়।
হতেও পারে, সকল পরাজয়
যখন নিকটবর্তী — তখন অবলা এই দেহ
জামার দর্পে জয়ী হবার স্বপ্ন দ্যাখে যদি
তখনও নয় — আমার ভীষণ জ্বরে
তুমি এসে ওষুধ দিও ঢালি—
তােমার দেহে জামার কথা কেহ
আলােচনাই করে না কোনােদিন।
কাব্যগ্রন্থ
'কিছু মায়া রয়ে গেলো'
অমৃত , আষাঢ় ১৩৭০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।