ভালোবাসায় ভুল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
প্ৰভু হে এই অবোধ চায় এবার ছেলেবেলা
তেমন করে লাটিম নিয়ে ঘোরায় বটমূলে
তেমন করে মাঠের পর মাঠ পেরোবে দুলে
কোমর ভরে জড়িয়ে পোড়া নীল অতসীর মালা।
তুমি অনেক মন্ত্র জানো, আড়াল-বনের রাজা
আমার দোষের দোষ হয়েছে, ভালোবাসায় ভুল
ফলের বাগান ভরলো না হে ফুটলো শুধু ফুল
অসচ্চাষী, প্রভু আমার কঠিন করো সোজা।
অগ্রন্থিত কবিতা
স্মারক, ৪.৯.১৯৬২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।