কে আর তেমন ভালোবাসে?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কে আর
হৃদয় বেঁধে রাখে
হৃদয় নয়তো দূর - ঘুড়ি
ওড়ে শূন্যে পশমের ফাঁকে
কে আর হৃদয় বেঁধে রাখে?
কে আর
তোমাকে বলে ভার
পরিজন–শূন্য রাজধানী
এখানে কে শিখেছে সাঁতার
কে আর তোমাকে বলে ভার?
কে আর
কুড়াবে বেলাতটে
তুমি ছাড়া ঝিনুক সকল
মুক্তা পড়ে আছে অকপটে
কে আর কুড়াবে বেলা - তটে?
কে আর
তেমন ভালোবাসে
হাত ধরে, চোখে কথা কয়
এখানে — চাকার দাগ ঘাসে
কে আর তেমন ভালোবাসে?
কাব্যগ্রন্থ --
ধর্মে আছো জিরাফেও আছো
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।