যাবো, যেতে হলে ঠিকই যাবো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বাগানে বেগুন, আহা কোন রাঙা তরণী তোমার
যদি করো আমি ভেসে যাবো কূলে ও সৈকতে
কূলবাসী পাবো, যদি মনে হয়,অরণ্য যাবার
প্রয়োজন,তাও যাবো, কিন্তু, কূলে দেবোও প্রণতি
কিন্তু যাবো মিথ্যে নয়,
যাবো, চলে যেতে হবে বলে,যাবো
ঘুণাক্ষর মিথ্যে নয়
যাবো
যেতে হলে যাবো ।।
কাব্যগ্রন্থ --- ‘প্রচ্ছন্ন স্বদেশ '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।