সপ্তক
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
এইখানে সরোজিনী শুয়ে আছে;- জানি না সে এইখানে
শুয়ে আছে কিনা।
অনেক হয়েছে শোয়া;- তারপর একদিন চ’লে গেছে
কোন দূর মেঘে।
অন্ধকার শেষ হ’লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগেঃ
সরোজিনী চ’লে গেল অতদূর? সিঁড়ি ছাড়া- পাখিদের
মতো পাখা বিনা?
হয়তো বা মৃত্তিকার জ্যামিতিক ঢেউ আজ? জ্যামিতির
ভূত বলেঃ আমি তো জানি না।
জাফরান- আলোকের বিশুষ্কতা সন্ধ্যার আকাশে আছে লেগেঃ
লুপ্ত বেড়ালের মতো; শূন্য চাতুরির মূঢ় হাসি নিয়ে জেগে।
কাব্যগ্রন্থ - সাতটি তারার তিমির

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।