শৈশবস্মৃতি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বর্ষার ভ্রু-লতা দুলতো, কনীনিকা দৃষ্টপাতমালা
মুখখানি কে ভাসাও জলজ লতার মতো স্নিগ্ধ
পদতলে বিপর্যন্ত প্রেমাচ্ছন্ন দুঃখী গাছপালা
প্লাবন ভাসাও মুখ চারিদিকে সমুদ্র-সন্দিগ্ধ।
একজন প্রেমারূঢ় অন্যে পোড়ে কর্কশ রুচিতে
গরমে সুমিষ্ট ফল, বাকি সব পানীয়-কামার্ত
শূন্য, প্রৌঢ়, বিলম্বিত, উৎসবে যে-শোকের সংবিত
ব'য়ে আনে তার গান সম্মেলন, স্ফটিক, পরমার্থ।
দুর্গমকে নিয়ে যায় নীলকান্ত জলস্রোতে... প্রেমে,
বর্ষার ভ্রু-লতা তার মুছে যায়, আভাসিত থাকে
পশ্চিমা ছটায় ঘন কেশ যেন উন্মোচিত ঝর্না।
কে পশ্চাতে বেদনার গান গাও, নিন্দিত প্রৌঢ়তা
প্লাবন, ভাসিয়েছিলে বিহ্বল যৌবন কোনোদিন
কে স্মৃতি নীলাভ শ্যাওলা ডোবা বাড়ি দুঃখী
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।