নিবিড় ভালোবাসার দিনগুলো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিবিড় ভালোবাসার দিনগুলো তোমার কাছে মেলে ধরতে
ইচ্ছা হয়, ইচ্ছা হয় যাবো
পাহাড় তাকে ডাকছে তাকে নদীর মতন সাপটে ধরছে বুকে।
অনেকদিন একই ছন্দে পায়ের মাপে বাড়ি ফিরছো
একই নৃত্যে ঘুরছো — থামছো পুরানো চেনা মেজের উপর
না বন্যা না জোয়ার খেলছে করুণ ক্লান্ত পুকুরটিতে, রোজ
তোমার মুখ ভাঙাগড়ায় দিন ভাঙছে দিন গড়ছে আমার।
মশারির চাল হাওয়ায় দুলছে সমুদ্রে নবীন নিবিড় স্রোতে
কানা–লণ্ঠন মাথার উপর টলছে যেন গরঠিকানী পান্থ
চুনাপাহাড় জ্বলছে অমন তৃষ্ণা যেন বিষ
এ—মূল বনের হরিণ যাবো কোথায়, কেমন দিকে ?
হে নীলাকাশ, গোপন ব্যাঘ্র, কোন মমতা মাখা
তোয়ার। চোখের নিচে কয়লাখানি জ্যোৎস্না লেগে হাওয়ায় এলোমেলো
তোমার মুখ ঘুমন্ত আর তুমি ভাসছো আমার কোলের কাছে
চতুর্দিকে ঘরে ফিরছে প্রিয়তম যুবকটি ফিরছে না।
কাব্যগ্রন্থ – প্রকাশকাল :
'হে প্রেম হে নৈঃশব্দ' ফাল্গুন-১৩৬৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।