চলো যাই তার কাছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভাঙা সিঁড়ি । কে ওপারে যাবে ?
দুই আলুথালু ছেলে মূর্তিমান দুটো দশকের
রক্ত নিয়ে, তেজ নিয়ে, নিষ্কলুষ মনুষ্যত্ব নিয়ে
কথা বলে। কার কথা?কথা যেন নিজেরি ভিতরে
কথা, যার মানে নেই, শব্দ—যার অত্যন্ত বন্ধুর
মাঠ আছে। তালদিঘি!আর আছে বৃষ্টি হয়ে-যাওয়া খোয়াই
যেখানে যাই, যেখানে সহজে যেতে পারি
তার কাছে, চলে যাই, যেখানে সহজে যেতে পারি।
চলে যাই তার কাছে যেখানে সহজে যেতে পারি
শব্দ যার অত্যন্ত নিষ্ঠুর।
মাঠ আছে। গেরস্ত রয়েছে।
চলো যাই।
কাব্যগ্রন্থ -
'ভালোবেসে ধুলোয় নেমেছি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।