মুঠোফোনের কাব্য ০০৩
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
যখন সে সমুদ্রে নামে, লাল ।
সমুদ্রও কবি হয়ে যায় ।
সুন্দরের ছটা দেখে ছুটে এসে
সমুদ্র লুটায় তার পায় ।
যেন সর্বস্ব হারিয়ে পাওয়া
এ-ই তার সর্বশেষ ধন ।
অনন্ত আপন ।
যখন সে সমুদ্রে নামে, লাল ।
যখন সে উঠে আসে,
সমস্ত সমুদ্র জুড়ে পড়ে থাকে
নিঃস্ব মহাকাল ।
(কাব্যগ্রন্থঃ মুঠোফোনের কাব্য, ২০০৩)
সমুদ্রও কবি হয়ে যায় ।
সুন্দরের ছটা দেখে ছুটে এসে
সমুদ্র লুটায় তার পায় ।
যেন সর্বস্ব হারিয়ে পাওয়া
এ-ই তার সর্বশেষ ধন ।
অনন্ত আপন ।
যখন সে সমুদ্রে নামে, লাল ।
যখন সে উঠে আসে,
সমস্ত সমুদ্র জুড়ে পড়ে থাকে
নিঃস্ব মহাকাল ।
(কাব্যগ্রন্থঃ মুঠোফোনের কাব্য, ২০০৩)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।