নতুন হাটে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নির্লিপ্ত সোহাগ করে কবরের কুঁচগাছদুটি
বৃদ্ধ ঠোঁটে পরিয়েছে নকল তেজের রং লাল
সারাদিন ঝমঝম বৃষ্টি ঝরে ভুতুড়ে শাখায়
ছুঁতেও আসে না কেউ মরলে লোকে সৈদাবাদ যায়
কপাটে রঙের গন্ধ ঝকমকে চাঁদের কাপড়ে
ফিরেছে জমির টুকরো সৈদাবাদে নতুন কবর
বেড়াতে যায়ও দেখি দুঃখ কেনে চারআনা সেরদরে।
উত্তরসুরী
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।