এখন তোমার বোধনবেলা
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
এই শরতে, এখন তোমার বোধনবেলা ।
ভক্তরা সব সদলবলে তোমার দ্বারে
ভিড় করেছে, তাদের হাতে পূজার থালা
ধুপগন্ধে, ফুলে-ফলে, ধান-দুর্বায় পূর্ণ ।
আমার জন্মশূন্য হাত দু'খানা নিয়ে,
আমি তোমার দ্বারে এসেছি আজ প্রিয়ে ।
আমার সঙ্গে আছে তোমার অন্য খেলা ।
সে-খেলাতে হবে আমার সকল দর্প চূর্ণ ।
এই শরতে, এখন তোমার বোধনবেলা ।
(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, ১৯৯৫ / *কবির পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত কবিতা গ্রন্থটি ।)
ভক্তরা সব সদলবলে তোমার দ্বারে
ভিড় করেছে, তাদের হাতে পূজার থালা
ধুপগন্ধে, ফুলে-ফলে, ধান-দুর্বায় পূর্ণ ।
আমার জন্মশূন্য হাত দু'খানা নিয়ে,
আমি তোমার দ্বারে এসেছি আজ প্রিয়ে ।
আমার সঙ্গে আছে তোমার অন্য খেলা ।
সে-খেলাতে হবে আমার সকল দর্প চূর্ণ ।
এই শরতে, এখন তোমার বোধনবেলা ।
(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, ১৯৯৫ / *কবির পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত কবিতা গ্রন্থটি ।)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।