আমি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমি গ্রীষ্মের চরম তাপদাহে
কোন এক গাছের ছায়ায় দুদণ্ড বিশ্রাম নেয়া
ঘর্মাক্ত, ক্লান্ত এক পথিক।
আমি গরমে কৃষ্ণচূড়ার ডালে ডালে
আগুন লাগা জ্বলন্ত লাল বর্ণের ফুল।
আমি অলস দুপুরে হটাত বেজে ওঠা
রাখালের মিষ্ট বাঁশির সুর।
আমি যান্ত্রিক নগরের
কাজের চাপ নিয়ে আসা নতুন ভোর ।
আমি ইট, কাঠ, পাথরের বাক্সতে বন্দী
সুউচ্চ দালানের মাঝে হারিয়ে যাওয়া
এক নিষ্পাপ স্বপ্ন।
আমি প্রেয়সীর খোঁপায় হটাত শোভা বাড়ানো
ফুটন্ত কোন এক ফুল।
আমি রাজ্যের মানুষের চোখে ভিড় করে থাকা
একটু ভালো থাকার চির অম্লান স্বপ্ন।
আমি গাঁয়ের ধুলো মাখা একে বেঁকে যাওয়া পথ
সোনার ফসল দেখে তৃপ্ত হওয়া কোন এক
কৃষকের চোখে ফুটে ওঠা এক চিলতে হাঁসি।
আমি বর্ষায় ভিজে যাওয়া মাটির সোঁদা গন্ধ
আমি তুমুল বৃষ্টিতে প্রেমিক প্রেমিকার
আলস্য পদচারনা।
আমি শাওনের ভিজে যাওয়া গ্রামের
মেঠো পথের কাঁদা মাখা আল্পনা।
আমি বসন্তের কোকিলের মুখে
গেয়ে ওঠা মিষ্টি সুর।
আমি প্রকিতির নবজাগরণ
পুষ্প আর পাতায় শোভিত হওয়া
চির চেনা সবুজ।
আমি খোলা আকাশের জেগে থাকা অজস্র তাঁরা
আমি শহর আর গ্রামের প্রকৃতির মাঝে আত্মহারা।
কোন এক গাছের ছায়ায় দুদণ্ড বিশ্রাম নেয়া
ঘর্মাক্ত, ক্লান্ত এক পথিক।
আমি গরমে কৃষ্ণচূড়ার ডালে ডালে
আগুন লাগা জ্বলন্ত লাল বর্ণের ফুল।
আমি অলস দুপুরে হটাত বেজে ওঠা
রাখালের মিষ্ট বাঁশির সুর।
আমি যান্ত্রিক নগরের
কাজের চাপ নিয়ে আসা নতুন ভোর ।
আমি ইট, কাঠ, পাথরের বাক্সতে বন্দী
সুউচ্চ দালানের মাঝে হারিয়ে যাওয়া
এক নিষ্পাপ স্বপ্ন।
আমি প্রেয়সীর খোঁপায় হটাত শোভা বাড়ানো
ফুটন্ত কোন এক ফুল।
আমি রাজ্যের মানুষের চোখে ভিড় করে থাকা
একটু ভালো থাকার চির অম্লান স্বপ্ন।
আমি গাঁয়ের ধুলো মাখা একে বেঁকে যাওয়া পথ
সোনার ফসল দেখে তৃপ্ত হওয়া কোন এক
কৃষকের চোখে ফুটে ওঠা এক চিলতে হাঁসি।
আমি বর্ষায় ভিজে যাওয়া মাটির সোঁদা গন্ধ
আমি তুমুল বৃষ্টিতে প্রেমিক প্রেমিকার
আলস্য পদচারনা।
আমি শাওনের ভিজে যাওয়া গ্রামের
মেঠো পথের কাঁদা মাখা আল্পনা।
আমি বসন্তের কোকিলের মুখে
গেয়ে ওঠা মিষ্টি সুর।
আমি প্রকিতির নবজাগরণ
পুষ্প আর পাতায় শোভিত হওয়া
চির চেনা সবুজ।
আমি খোলা আকাশের জেগে থাকা অজস্র তাঁরা
আমি শহর আর গ্রামের প্রকৃতির মাঝে আত্মহারা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।